গোপনীয়তা নীতি
হালনাগাদ: ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিবন্ধনের সময় আপনার নাম, WhatsApp নম্বর, ঐচ্ছিক ইমেইল, এলাকা, পছন্দের কাজ, দক্ষতা ও সময় সংরক্ষণ করি। সিভি তৈরি করলে খসড়া ও জমা দেওয়া সিভি আলাদা থাকে। আপনার সম্মতিতে জমা দেওয়া PDF ব্যক্তিগতভাবে রাখা হয়। কাজ করলে উপস্থিতি ও পরিশোধের তথ্য রাখি।
উপযুক্ত কাজ খোঁজা, আপনার সঙ্গে যোগাযোগ, উপস্থিতি ও পরিশোধের হিসাব রাখার জন্য তথ্য ব্যবহার করি। আপনার সম্মতি ছাড়া CV কোনো প্রতিষ্ঠানে পাঠাই না। নির্দিষ্ট কাজের জন্য সম্মতি দেওয়ার পর প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে ভাগ করা হয়। আমরা প্রোফাইল বিক্রি করি না।
ডেটাবেস Neon-এ, ওয়েবসাইট Hostever-এ এবং ইমেইল Resend-এর মাধ্যমে পরিচালিত হয়। CV চালু থাকলে ফাইলটি পাবলিক ওয়েবসাইটের বাইরে রাখা হয় ও ভাইরাস পরীক্ষা করা হয়। নতুন CV বাহ্যিক AI সেবায় পাঠানো হয় না।
আপনার তথ্য দেখতে, সংশোধন বা মুছতে hey@branddirr.com বা WhatsApp-এ যোগাযোগ করুন। WhatsApp-এর মাধ্যমে পরিবর্তনের আগে পরিচয় যাচাই করি। ইমেইল দিয়ে সাইন-ইন করা কর্মীরা অ্যাকাউন্ট থেকে CV মুছতে পারেন; অন্যরাও যাচাই শেষে মুছে দিতে বলতে পারেন। হিসাবসংক্রান্ত তথ্য প্রযোজ্য নিয়ম অনুযায়ী কিছুদিন রাখতে হতে পারে।